শরণার্থী নিষেধাজ্ঞার সিদ্ধান্তে অটল ট্রাম্প

downloadযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞার নির্বাহী আদেশে সই করার পর থেকে বিশ্বজুড়ে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। আর দেশটির আদালতে এই আদেশ স্থগিত এবং বিশ্বজুড়ে সমালোচনা ও নিন্দা সত্বেও এ বিষয়ে সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন ট্রাম্প।

এক বিবৃতে ট্রাম্প বলেন, নিপীড়ন থেকে পালিয়ে বেড়ানোরদের প্রতি আমেরিকা সমবেদনা দেখিয়ে যাবে, আমেরিকা সবসময়ই স্বাধীন এবং সাহসীদের দেশ। তিনি আরও বলেন, ‘আমরা আমদের দেশকে নিরাপদ রাখব, এটা মিডিয়াও জানে কিন্তু বলতে রাজি নয়।’

এ ছাড়া ট্রাম্প বলেন, ‘আমাদের এখনই ইমিগ্রেশন প্রক্রিয়ায় কঠোর যাচাই-বাছাই চালু (এক্সট্রিম ভেটিং) করা প্রয়োজন।’ তবে শুধু মুসলিমদের নিষেধাজ্ঞার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, এই আদেশ মুসলিম নিষিদ্ধ নয় কিংবা ধর্মীয় ইস্যু নয়। এটা সন্ত্রাসবাদ থেকে দেশকে মুক্ত রাখার প্রক্রিয়া। আর এই বিষয়টি মিডিয়া ভুলভাবে প্রকাশিত করেছে বলেও তিনি অভিযোগ করেন।

শুক্রবার স্বাক্ষরিত ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের শরণার্থী গ্রহণ ১২০ দিনের জন্য স্থগিত করা হয়। সিরীয় শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে এবং সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সব ধরনের নাগরিকের যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে, ট্রাম্পের চিফ অব স্টাফ রায়ান্স প্রিবাস জানিয়েছে, ওই নির্বাহী আদেশের ফলে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণরত ৩ লাখ ২৫ হাজার মানুষের মধ্যে ১০৯ জনকে আটক করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.