যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল রবার্ট হারওয়ার্ড।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় রবার্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
জাতীয় নিরাপত্তার শীর্ষ পদ থেকে মাইকেল ফ্লেইনকে বহিষ্কারের কয়েকদিন পরেই রবার্ট হারওয়ার্ড ট্রাম্পের এ প্রস্তাব নাকচ করে দিলেন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের ডেপুটি কমান্ডার এবং নেভি সিল ছিলেন হারওয়ার্ড। তাই তাকে যোগ্য মনে করে ট্রাম্প জাতীয় নিরাপত্তার উপদেষ্টার দায়িত্ব নেওয়ার কথা বলেন। কিন্তু রবার্ট এ প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন ট্রাম্প।
এদিকে, নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব না নেওয়া প্রসঙ্গে রবার্ট হারওয়ার্ড এক বিবৃতিতে বলেন, এ চাকরির জন্য সপ্তাহে ২৪ ঘণ্টা তৎপর থাকতে হবে। বর্তমানে আমি সে রকম তৎপর থাকতে সক্ষম নই। আমার চিন্তা ও প্রার্থনার সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তা দেখাশোনা করা ভীষণ কষ্টদায়ক।