ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

BAF-11-03-201520150311101349বাংলাদেশ বিমানবাহিনীর ৫৮তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান বুধবার বিমানবাহিনী ঘাঁটি বাশারের ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। কোর্সে সেরা নৈপুণ্যের জন্য পাকিস্তান বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার কাশিফ সাঈদ ‘বিমানবাহিনীপ্রধানের ট্রফি’ লাভ করেন। এর আগে উক্ত ইনস্টিটিউটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন হায়দার আবদুল্লাহ তার স্বাগত ভাষণে এই কোসের্র ওপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.