এক কক্ষে থাকেন না ট্রাম্প-মেলানিয়া!

a23491207b0853c523fcc638666eeaae-58d8f79221c32মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সম্পর্ক নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। বিশেষ করে ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পর থেকে এই দম্পতিকে নিয়ে নানান কথা ছড়াচ্ছে।

ট্রাম্প-মেলানিয়া কি সুখী? তাঁদের মধ্যে কি প্রেম-ভালোবাসা আছে?—এসব প্রশ্নের স্পষ্ট উত্তর নেই। কিন্তু সম্প্রতি একটি মার্কিন সাময়িকীর খবরে বলা হয়, কখনো একই স্থানে এলেও তাঁরা একই কক্ষে থাকেন না।

একটি সূত্র ইউএস উইকলিকে বলেছে, ট্রাম্প ও মেলানিয়ার থাকার কক্ষ আলাদা। তাঁরা কখনো রাতে একসঙ্গে থাকেন না।

একটি ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, মেলানিয়া তাঁর হতাশা-বেদনার কথা চেপে রাখেন না। ট্রাম্পের কোনো কিছুতেই তাঁর আগ্রহ নেই।

ট্রাম্পের সঙ্গে এক কক্ষে না থাকার বিষয়ে যে কথা উঠেছে, তা নাকচ করেছেন মেলানিয়া। তাঁর পক্ষ থেকে বলা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক যে নাম ছাড়া সূত্রের বানানো গল্প ছাপানো হচ্ছে।

ট্রাম্প-মেলানিয়ার মধ্যকার সম্পর্ক কেমন, তা বুঝতে কোনো কোনো বিশেষজ্ঞ ইতিমধ্যে এই দম্পতির শারীরিক ভাষা বিশ্লেষণ করেছেন।

সবকিছু ছাপিয়ে তর্কাতীত বিষয় হলো, ১১ বছর বয়সী ছেলে ব্যারনকে নিয়ে ফার্স্ট লেডি মেলানিয়া থাকেন নিউইয়র্কে। আর ট্রাম্প থাকেন ওয়াশিংটনের হোয়াইট হাউসে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.