ওবামার জলবায়ু নীতি পরিবর্তনে স্বাক্ষর করেছেন ট্রাম্প

Trump-sm20170329095138জলবায়ু নীতি পরিবর্তনে নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জলবায়ু নীতির মূল অংশগুলো বাতিলের জন্যই নতুন এই নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন ট্রাম্প। খবর বিবিসির।

নির্বাহী আদেশে স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, নতুন জলবায়ু নীতির ফলে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমবে এবং চাকরি হারানো থেকে অনেকেই রক্ষা পাবেন।

নতুন এই নির্বাহী আদেশের কারণে ব্যবসায়ী সংস্থাগুলো ট্রাম্প প্রশাসনের প্রশংসা করেছে তবে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনগুলো এর নিন্দা জানিয়েছে।

এই নির্বাহী আদেশের বিরোধিতা করে হোয়াইট হাউসের সামনে কয়েকশ বিক্ষোভকারী জড়ো হয়েছেন। তারা এই আদেশে তাদের অসন্তুষ্টির কথা প্রকাশ করেছেন।

পরিবেশবাদী কর্মী টম স্টেয়ার বলেছেন, এই আদেশের মাধ্যমে মার্কিন মূল্যবোধ ক্ষুন্ন হবে এবং মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে।

জলবায়ু নীতিতে ওবামা এবং ট্রাম্পের মধ্যে খুব বেশি মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। ওবামা যেসব পরিকল্পনা গ্রহণ করেছিলেন সেগুলোই কাটছাট করার উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। ওবামা জলবায়ু পরিবর্তনকে খুব গুরুত্ব দিয়েছেন। তিনি এই বিষয়টিকে বাস্তব বলে উল্লেখ করে বলেছেন এই বিষয়টিকে অগ্রাহ্য করা যাবে না।

অপরদিকে, জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক বিষয় বলে মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আগেই বলেছিলেন, প্যারিস জলবায়ু চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ভাল হয়নি। কারণ জলবায়ু পরিবর্তনের জন্য চীন দায়ী। ২০১৫ সালের ডিসেম্বরে নির্বাচনী প্রচারণার সময় স্বাক্ষরিত প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার অঙ্গীকারও করেছিলেন ট্রাম্প।

নির্বাহী আদেশে স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, ‘আমার প্রশাসন কয়লা যুদ্ধের অবসান করল। আজকের এই নতুন নির্বাহী আদেশের মাধ্যমে আমরা একটি ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করলাম।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.