সদস্যরাষ্ট্রগুলোকে ন্যাটোর পেছনে ব্যয় বাড়ানোর তাগিদ যুক্তরাষ্ট্রের

download (1)সদস্যরাষ্ট্রগুলোকে ন্যাটোর জন্য আবারও ব্যয় বাড়ানোর তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী মে মাসে অনুষ্ঠেয় এ সামরিক জোটের সম্মেলন সামনে রেখে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গতকাল শুক্রবার সদস্যদের বৈঠক হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সেখানেই এ তাগিদ দেন।
রেক্স টিলারসন বলেন, সদস্যরাষ্ট্রগুলোর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ ন্যাটোর পেছনে ব্যয় করার কথা। মে মাসে অনুষ্ঠেয় জোটের সম্মেলনে নেতাদের এ বিষয়ে একমত হতে হবে যে পারস্পরিক বৈঠক বা পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে চলতি বছরের শেষ নাগাদ তা নিশ্চিত করবেন তাঁরা।
ন্যাটো জোটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের প্রথম বৈঠকে টিলারসন বলেন, সম্মেলনে যুক্তরাষ্ট্র ন্যাটোর আগের চুক্তিগুলোকেই সমর্থন করবে এবং রাশিয়ার আগ্রাসনসহ সম্ভাব্য সব প্রতিকূলতা মোকাবিলায় এ জোটের সামর্থ্য নিশ্চিত করার চেষ্টা করবে। এ সময় ইউক্রেনে ‘রুশ আগ্রাসনের’ সমালোচনা করেন টিলারসন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.