এশিয়ার ব্যবসায় প্রভাব ফেলছে বাণিজ্যযুদ্ধ

এশিয়ার ব্যবসায় প্রভাব ফেলছে বাণিজ্যযুদ্ধ।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ ইতোমধ্যে এশিয়ার ব্যবসায়িক আস্থা ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল মঙ্গলবার সতর্ক করে জানিয়েছে সংস্থাটি আগামী জানুয়ানিতে বিশ্ব প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে। খবর: রয়টার্স।
আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক চ্যাংইয়ং রি বলেন, বাণিজ্যযুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে জাপান ও দক্ষিণ কোরিয়া। তিনি আরও বলেন, প্রত্যাশার চেয়ে বিনিয়োগ অনেক দুর্বল। ব্যবসায়িক আস্থা ইতোমধ্যে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে এশিয়ার অর্থনীতিতে। চ্যাংইয়ং রি বলেন, গত অক্টোবরে আমাদের দেওয়া পূর্বাভাসের তুলনায় বিশ্ব প্রবৃদ্ধি কিছুটা কম শ্লথগতিতে আছে বলে আমাদের মনে হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যযুদ্ধের প্রভাবের কারণে গত অক্টোবরে আইএমএফ ২০১৮ ও ২০১৯ সালের জন্য বিশ্ব প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে তিন দশমিক সাত শতাংশ করেছে। এর আগে জুলাইয়ে প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল তিন দশমিক ৯ শতাংশ। সংস্থাটি মনে করছে আগামী বছর এশিয়ার প্রবৃদ্ধি কমে পাঁচ দশমিক চার শতাংশ হবে, যেখানে চলতি বছর পাঁচ দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস রয়েছে।
রি বলেন, আগামী জানুয়ারিতে আমরা আরও এক ধাপে প্রবৃদ্ধির কমার পূর্বাভাস দিতে যাচ্ছে আইএমএফ। চলতি জানুয়ারিতে পূর্বাভাসের পর্যালোচনা করে দেখা গেছে, শুধু এশিয়াই নয় বাণিজ্যযুদ্ধের প্রভাব পড়েছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও।
আএমএফ সতর্ক করে বলেছে, প্রত্যাশার চেয়ে আগের মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) এবং অন্য প্রধান দেশের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি কঠোর করলে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অর্থনীতি আরও খারাপ হতে থাকবে।
প্রবৃদ্ধি কমার পেছনে আর্থিক বাজারের অস্থিরতা এবং কিছু দেশের মুদ্রানীতির কঠোরতাকে দায়ী করেছে সংস্থাটি। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধের প্রভাবেও এশিয়ার অর্থনীতিতেও প্রভাব পড়বে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। বাণিজ্য যুদ্ধের কারণে চীনের জিডিপি এক দশমিক ছয় শতাংশ ও যুক্তরাষ্ট্রের জিডিপি এক শতাংশ কমবে বলে মনে করছে সংস্থাটি।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির ‘দরিদ্র ও আরও বিপজ্জনক’ হয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে বলে গত সপ্তাহে এক প্রতিবেদনে সতর্ক আইএমএফ। চলতি ও আগামী বছরে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.