মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য বরাদ্দ ৫শ’ কোটি ডলার

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য বরাদ্দ ৫শ’ কোটি ডলার।

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সংখ্যা গরিষ্ঠ প্রতিনিধি পরিষদ মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ৫শ’ কোটি ডলার বরাদ্দ অনুমোদন করেছে।

বৃহস্পতিবার ২১৭-১৮৫ ভোটের ব্যবধানে বিলটি প্রতিনিধি পরিষদে পাশ করে এর ফলে আজ মধ্যরাতথেকে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকাণ্ড আংশিক ভাবে বন্ধ হয়ে যাওয়ার যে আশংকা ছিল তাহয়ত আর থাকছে না । বিলটি এখন সিনেটে পাস হতে হবে। তবে ডেমোক্র্যা্ট সংখ্যাগরিষ্ঠ সিনেটে বিলটির পক্ষে যথেষ্ট ভোট পড়বে না বলেই মনে করা হচ্ছে।

শুক্রবার মধ্যরাতেরমধ্যে ব্যয় বিলটি পাস না হলেসরকারে অচলাবস্থা দেখা দেবে। সরকারেরঅত্যন্ত জরুরী কর্মচারী ছাড়া প্রায়৮লক্ষ কর্মী কাজে যোগ দিতে পারবেন না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.