যুক্তরাষ্ট্র-চীনের মাঝে বাণিজ্য সমঝোতা শুরু।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্য উত্তেজনা কমাতে বৈঠকে বসেছেন দুই দেশের কর্মকর্তারা।
সোমবার মার্কিন বাণিজ্য উপপ্রতিনিধি জেফরি গেরিসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেইজিং পৌঁছায়।
এ দিনই চীনা কর্মকর্তাদের সঙ্গে দুই দিনব্যাপী বৈঠক শুরু করেছে তারা।
বাণিজ্য যুদ্ধে ৯০ দিনের বিরতি ঘোষণার পর এটাই দুই পরাশক্তির প্রথম বৈঠক। বিবিসি।