‘উ. কোরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র’

‘উ. কোরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র’

যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করবে বলে ত্রাণ গ্রুপ বৃস্পতিবার আশাবাদ ব্যক্ত করেছে। ওয়াশিংটন ও উত্তর কোরিয়ার মধ্যে উষ্ণ সম্পর্কের প্রেক্ষাপটে গ্রুপটি এ আশা প্রকাশ করে। খবর এএফপি’র।

উত্তর কোরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিফান বিগুন বুধবার ওয়াশিংটনে ত্রাণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। ত্রাণ সংস্থাগুলো কর্তৃত্ববাদী এ দেশে ত্রাণ সামগ্রী বিতরণে দীর্ঘসূত্রিতা বা বাধার মুখে পড়ছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রশ্নে দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.