বার্সায় আরেক ব্রাজিলীয় ফুটবলার

বার্সায় আরেক ব্রাজিলীয় ফুটবলার।

বার্সেলোনায় খেলেছেন এমন ব্রাজিলীয় তারকার সংখ্যা কম নয়। সেই তালিকায় যোগ হতে যাচ্ছে আরেকটি নাম। বৃহস্পতিবার শীতকালীন দলবদলের শেষ দিনে ব্রাজিলের এক তরুণ ডিফেন্ডারকে দলে টেনেছে বার্সেলোনা।

অ্যাটলেটিকা মিনেইরো থেকে ১৯ বছর বয়সী রাইটব্যাক এমারসনকে দলে ভেড়াতে বার্সার খরচ হয়েছে প্রায় ১২ মিলিয়ন ইউরো।
যদিও এ মৌসুমে বার্সার জার্সিতে দেখা যাবে না এমারসনকে। মৌসুমের বাকিটা সময় তিনি ধারে খেলবেন আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসে।
ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অংশ নেয়া এমারসন মিনেইরোর হয়ে ২৩টি ম্যাচ খেলেছেন। চুক্তি অনুসারে ১ জুলাই ন্যুক্যাম্পে পা রাখবেন এমারসন।

জানুয়ারির শীতকালীন দলবদলে এটি বার্সেলোনার পঞ্চম চুক্তি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.