পিএসজির জয়ে কিলিয়ান এমবাপ্পের হাফসেঞ্চুরি

পিএসজির জয়ে কিলিয়ান এমবাপ্পের হাফসেঞ্চুরি।

জয়রথে চড়ে বসেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বিশেষ করে ঘরের মাঠে অপ্রতিরোধ্য দলটি।
গতকালের ম্যাচসহ টানা ১৪তম জয় পেয়েছে তারা।
এদিন পার্ক দে প্রিন্সেসে নিমেসকে ৩–০ গোলে হারিয়েছে নেইমারের দল।
তবে মাঠে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন ফরাসি তরুণ তুর্কি কিলিয়ান এমবাপ্পে।
জোড়া গোল করে লিগ ওয়ানে ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়।
৪৫ বছরের রেকর্ড ভাঙলেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড।
প্রথম সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের হাফসেঞ্চুরি করার কীর্তি গড়লেন তিনি। ২০ ম্যাচে এমবাপ্পের গোল ২২টি, সে হিসাবে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনি।
খেলার হাফটাইমের কিছু আগে মার্কো ভেরাত্তির পাসে প্রথম গোল করেন ক্রিস্টোফার এনকুকু।
১-০ তে প্রথমার্ধ শেষ করে পিএসজি।
দ্বিতীয়ার্ধে নেমে ৬৯ মিনিটে নিমেসের জালে বল জড়ান এমবাপ্পে।
খেলা শেষের ঠিক ১ মিনিট আগে জোড়া গোল পূর্ণ করেন।
৩-০ তে ঘরের মাঠে সহজভাবেই ম্যাচ জিতে নেন ফরাসি জায়ান্টরা।
এই জয় শেষে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছেছে পিএসজি। ২৫ ম্যাচে এমবাপ্পেদের ৬৮ পয়েন্ট।
এক ম্যাচ বেশি খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লিঁল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.