ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করায় সুযোগ মিলে জাতীয় দলে। কিন্তু লিগের পারফরম্যান্স জাতীয় দলে দেখাতে ব্যর্থ আরিফুল।
ঢাকা প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি স্বীকৃত ফরম্যাটে মঙ্গলবার ব্যাটিং ঝড় তোলেন আরিফুল হক। তবে আরিফুলের ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালান নাজমুল হোসেন মিলন। তাদের কল্যাণে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে ৪৭ রানের জয় পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩৩ বলে ৫৯ রান করেন আরিফুল। তার ইনিংসটি দুটি ছয় ও চারটি বাউন্ডারিতে সাজানো। নাজমুল মিলন করেন ২১ বল চারটি ছক্কায় ৪৫ রান। ৪৩ বলে ৪৪ রান করেন রুবেল মিয়া।
টার্গেট তাড়া করতে নেমে মনির হোসেনের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ১২২ রানে গুটিয়ে যায় ব্রাদার্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ফজলে মাহমুদ। প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মনির হোসেন।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক: ২০ ওভারে ১৬৯/৪ (আরিফুল ৫৯*, মিলন ৪৫*, রুবেল ৪৪)।
ব্রাদার্স ইউনিয়ন: ২০ ওভারে ১২২/৮ (ফজলে মাহমুদ ৩৯; মনির ৩/২৪)।
ফল: প্রাইম ব্যাংক ৪৭ রানে জয়ী।