মৌলভীবাজারে যাত্রা শুরু করলো ভাইব্রেন্ট

ব্যবসায়িক পরিধি বিস্তারের ধারাবহিকতায় বৃহত্তর সিলেটের অন্যতম জেলা শহর মৌলভীবাজারে  ২ মার্চ ২০১৯, শনিবার থেকে ২০% উদ্বোধনী মূল্যছাড়সহ সকল সুযোগ-সুবিধা নিয়ে ভাইব্রেন্টের যাত্রা শুরু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইব্রেন্টের হেড অব মার্কেটিং জনাব শেখ তানভীর তাপস, রিটেইল অপারেশন ম্যানেজার জনাব এস এম বেনজির সাকলাইন, ইউএস-বাংলা এয়ারলাইন্স এর জনাব মোঃ কামরুল ইসলাম, জিএম-মার্কেটিং সাপোর্ট এন্ড পাবলিক রিলেশনস্ সহ ইউএস-বাংলা গ্রুপের কর্মকর্তাবৃন্দ।

ইতিমধ্যে সারাদেশে ১২টি শো-রুম নিয়ে এগিয়ে চলেছে ভাইব্রেন্ট। স্বল্পতম সময়ের মধ্যে একটি নিজস্ব ব্র্যান্ড পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে ভাইব্রেন্টসামগ্রী। এর যাত্রা শুরুর পর থেকে গ্রাহকদের চাহিদা, রুচিশীলতা, আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখে প্রতিনিয়ত আধুনিক ডিজাইনের পুরুষ, মহিলা ও শিশুদের জন্য জুতার কালেকশন রাখছে শো-রুম গুলোতে। ভাইব্রেন্টসামগ্রীর মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করে যাচ্ছে। এর পণ্যসামগ্রী নিজস্ব ফ্যাক্টরীতে উন্নত প্রযুক্তিতে তৈরী। এখানে কোনো প্রকার পিগ-স্কিন ব্যবহার করা হয় না।

প্রত্যেকটি ভাইব্রেন্টের শো-রুমে জুতা ছাড়াও রয়েছে ভাইব্রেন্ট ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, ট্রাভেল ব্যাগ, পুরুষ গ্রাহকদের জন্য শার্ট, টি-শার্টসহ অন্যান্য লাইফ স্টাইল সামগ্রী।

যাত্রা শুরুর পর থেকে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে ভাইব্রেন্ট। খুব শীঘ্রই বিভাগীয় শহর ময়মনসিংহ, রাজশাহী ও উত্তরবঙ্গের অন্যতম প্রাণকেন্দ্র নীলফামারীর সৈয়দপুরে ভাইব্রেন্টের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এর কার্যক্রমে গতিশীলতার লক্ষ্যে চলতি বছর প্রত্যেকটি বিভাগীয় শহরে উল্লেখযোগ্য সংখ্যক জেলায় এমনকি উপজেলা পর্যন্ত ভাইব্রেন্টের বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে। কম মূল্যে আধুনিকতার ছোঁয়া দিতেই ভাইব্রেন্টের পণ্যসামগ্রী দেশব্যাপী ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। গ্রাহকদের সুবিধার্থে প্রত্যেকটি শো-রুমেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টার কার্ড গ্রহন করা হয়। ইতিমধ্যে অনলাইন এর মাধ্যমেও ভাইব্রেন্টের সকল পণ্য গ্রাহকসেবায় অন্তর্ভূক্ত হয়েছে।

বৃহত্তর সিলেটে সিলেট জেলার পর মৌলভীবাজারে ভাইব্রেন্টের যাত্রা শুরু করেছে। মৌলভীবাজারের অন্যতম ব্যবসায়িক কেন্দ্র সাইফুর রহমান সড়কে স্থাপিত হয়েছে এর শো-রুম। যেকোন সেবা পেতে যোগাযোগ- ০১৭১১৪০৬৮৬৯।
ভাইব্রেন্ট এর জুতা মানেই নিশ্চিন্তে নির্ভাবনায় থাকুন, শুকরের চামড়াবিহীন জুতা ব্যবহার করুন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.