বিমান হামলায় আইসিসের দ্বিতীয় প্রধান নিহত

mosul_80455ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত বিমান হামলায় নিহত হয়েছেন ইসলামিক জঙ্গিগোষ্ঠি আইসিসের দ্বিতীয় প্রধান আবু আলা আল আফরি। ইরাক সরকার বুধবার তার নিহত হওয়ার সংবাদ ঘোষণা করেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে একটি ভিডিও পোস্ট করেছে, যা আফরিকে হত্যা করার অভিযানের ভিডিও বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ তাল আফার-এ একটি মসজিদে সমর্থকদের নিয়ে সভা করার সময় বিমান হামলাটি চালানো হয়।

হামলায় আফরি ছাড়াও আর কতজন নিহত হয়েছে, তা জানা যায়নি।

তবে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, হামলায় আফরির নিহত হওয়ার বিষয়ে তারা নিশ্চিত নয়।

আইসিসে যোগ দেওয়ার আগে আফরি আল কায়েদার ঘণিষ্ঠ ছিলেন বলে জানা যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.