সেনা প্রত্যাহার নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিলম্বিত বোধোদয়!

সেনা প্রত্যাহার নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিলম্বিত বোধোদয়!

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার দুই মাস পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনা প্রত্যাহার না করার পক্ষে ‘শতভাগ’ একমত পোষণ করলেন।

সিরিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর গত ২২ ফেব্রুয়ারি সিনেটরদের একটি গ্রুপ সেনা প্রত্যাহারের ফলে যুক্তরাষ্ট্রের স্বার্থ কীভাবে নষ্ট হবে তা জানিয়ে ট্রাম্পকে চিঠি পাঠায়। খবর আলজাজিরার।
ওই চিঠি পাওয়ার পরই মত পাল্টান ট্রাম্প। চিঠির জবাবে তিনি বলেন, সিরিয়া থেকে দুই হাজার মার্কিন সেনার সবাইকে ফিরিয়ে না আনার যে পরামর্শ সিনেটরা দিয়েছেন, তার সঙ্গে তিনি শতভাগ একমত।
তিনি চান, শান্তিরক্ষা মিশনের জন্য কম করে হলেও অন্তত ২০০ মার্কিন সেনা সিরিয়ায় রেখে দিতে। কোনো বড় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ট্রাম্পের বিচক্ষণতার কতটা ঘাটতি রয়েছে, তা তার এই দ্বিচারিতার মধ্যেই প্রকাশ পেয়েছে।
গত মঙ্গলবার এ চিঠিটি এবিসি নিউজের হাতে আসে। এর পরই ট্রাম্পের ওই বিলম্বিত বোধোদয় নিয়ে সমালোচনা শুরু হয়।
এ বছরের শুরুর দিকেই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, আইএস সম্পূর্ণ পরাস্ত হওয়ায় সিরিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.