মেসির চেয়েও বেশি বেতনে রিয়াল মাদ্রিদে নেইমার!

মেসির চেয়েও বেশি বেতনে রিয়াল মাদ্রিদে নেইমার!

গত সপ্তাহেও তিনটি প্রতিযোগিতায় টিকে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু এক সপ্তাহেই সব শেষ তাদের। প্রথমে কোপা দেল রে’তে বার্সেলোনার কাছে হেরে বিদায়। এরপর লা লিগায় ফের বার্সেলোনার কাছে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে যায়। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ থেকে তারা বিদায় নেয় আয়াক্সের কাছে হেরে।
ক্লাবের এমন ভরাডুবিতে হতাশ কর্মকর্তা, ভক্ত, সমর্থকরা। তাদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, পেরেজ যে কোনো মূল্যে নেইমারকে দলে পেতে ইচ্ছুক। এরই মধ্যে তার এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
জানা গেছে, নেইমারের জন্য ৩৫০ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি। পিএসজিতে নেইমারের বার্ষিক বেতন ৩১ মিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদ তাকে বছরে ৪৫ মিলিয়ন ইউরো দিতে রাজি।
৩৫০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজে নেইমার রিয়াল মাদ্রিদে যোগ দিলে সেটি হবে ট্রান্সফার ফি’র নতুন বিশ্বরেকর্ড। পাশাপাশি সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসিকে টপকে সবেচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ও হবেন এই ব্রাজিলীয় ফরোয়ার্ড।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.