ক্রাইস্টচার্চের মসজিদে হামলার প্রতিবাদ জানালো পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

শুক্রবার আরব আমিরাতের শারজায় পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগে নিহতদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করেন পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

গত শুক্রবার ক্রাইস্টচার্চে হামলায় অর্ধশত মুসল্লি নিহত হন। সেই মসজিদেই জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কিন্তু অল্পের জন্য সন্ত্রাসী হামলা থেকে প্রাণে বেঁচে যান টাইগাররা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.