কার জমি কাকে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প?
সিরিয়ার গোলান মালভূমিকে ইসরাইলের হাতে তুলে দেয়ার কোন অধিকার যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।
মঙ্গলবার ইস্তাম্বুলে এক সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে এরদোগান বলেন, কার জমি কার হাতে তুলে দিচ্ছেন তিনি।
এদিকে, গোলান মালভূমি ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছে গোলানের পূর্ণ অংশীদার সিরিয়া। এরদোগান বলেন, ‘ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রীকে তার দেশে আমন্ত্রণ জানিয়ে গোলান মালভূমি নিয়ে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।
ইসরাইলের আসন্ন নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুকে বাড়তি সুবিধা দিতেই এটা করা হয়েছে। কিন্তু জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, গোলান মালভূমি সম্পূর্ণ সিরিয়ার অংশ।’ আনাদোলু এজেন্সি।