টস হেরে ব্যাটিংয়ে কলকাতা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১২তম আসরের ১০ম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি দিল্লি কেপিটাল।

শনিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে কলকাতাকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান দিল্লির অধিনায়ক স্রেয়াশ আয়ার।টস হেরে ব্যাট করছে কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলের চলমান আসরে দুর্দান্ত খেলছে শাহরুখ খানের দলটি। শনিবারের আগে দুই ম্যাচ খেলে কালকাতা। দুই ম্যাচে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদ এবং কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে টানা জয় পায় কলকাতা। তৃতীয় জয়ের লক্ষ্যে ব্যাট করছে কলকাতার দলটি।

অন্যদিকে দিল্লি কেপিটাল নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩৭ রানে জয় লাভ করে। তবে দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৬ উইকেটে হেরে যায়। আজ তৃতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া দিল্লি।

কলকাতা নাইট রাইডার্স: ক্রিস লিন, নিখিল নায়ক, রবিন উথাপ্পা, নিথিশ রানা, আন্দ্রে রাসেল, দিনেশ কার্তিক (অধিনায়ক), শুবম গিল, পিজুষ চাওলা, কুলদীপ যাদব, ‍লুকি ফার্গুনসন ও প্রসিদ কৃষ্ণ।

দিল্লি কেপিটাল: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্রেয়শ আয়ার (অধিনায়ক), কলিন ইনগ্রাম, রিশব প্যান্ট, হনুমা বিহারী, ক্রিস মরিস, অমিত মিশ্র, শন্দীপ লামচিন, কাগিসো রাবাদা ও হার্সেল প্যাটেল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.