আর্সেনালের ম্যাচে দর্শক শাহরুখ খান

আর্সেনালের ম্যাচে দর্শক শাহরুখ খান।

সোমবার এমিরেটসের আতিথ্য গ্রহণ করেছিলেন বিশেষ একজন। তিনি হলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান।
মেসুত ওজিলের বিশেষ অতিথি হিসেবে এদিন আর্সেনালের ম্যাচ দেখেন তিনি নিউক্যাসলের বিপক্ষে। গানারদের ২-০ গোলের জয়ে খুশি হন শাহরুখ। খবর দ্যা মেইলের।
পরে ওজিল ও ঝাকা কিং খানের সান্নিধ্যে কিছুটা সময় কাটান। ঝাকা শাহরুখ-ভক্ত। লন্ডনের মাদাম তুসো জাদুঘরে শাহরুখের মোমের মূর্তি বসানো হয় বছরতিনেক আগে। সেসময় মূর্তির সঙ্গে ছবি তুলেছিলেন ঝাকা।
শাহরুখকে কাছে পেয়ে আহ্লাদিত সুইস তারকা ঝাকা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এবার আসল শাহরুখের সঙ্গে দেখা হল। আমি মহাখুশি।’ ঝাকা খেলেননি ওই ম্যাচে। শাহরুখ পরে টুইটারে উত্তর দেন, ‘পরের ম্যাচেও জিততে হবে। ভালো থাক। প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোল।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.