দিল্লিকে হারিয়ে টেবিলের শীর্ষে হায়দরাবাদ

দিল্লিকে হারিয়ে টেবিলের শীর্ষে হায়দরাবাদ।

আইপিএলের চলতি আসরে দুর্দান্ত খেলছে সানরাইজার্স হায়দরাবাদ। বৃহস্পতিবার আইপিএলের ১৬তম ম্যাচে দিল্লি ক্যাপিটালকে ৫ উইকেটে পরাজিত করে হায়দরাবাদ। এই জয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল হায়দরাবাদের দল।

আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পরাজয়ে শুরু করা হায়দরাবাদ, পরের দুই ম্যাচে রাজস্থান ও ব্যাঙ্গালুরুর বিপক্ষে টানা জয় পায়। আজ হ্যাটট্রিক জয়ে আরও একধাপ এগিয়ে গেল পেতে হায়দরাবাদ।

বৃহস্পতিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অনিয়মিত অধিনায়ক ভুবেনেশ্বর কুমার।

প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে ৮ উইকেটে ১২৯ রানে সংগ্রহ করে দিল্লি ক্যাপিটাল। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক স্রেয়াশ আয়ার। এছাড়া ১৩ বলে ২৩ রান করেন অক্ষর প্যাটেল। হায়দরাবাদের হয়ে দুটি করে উইকেট নেন ভুবেনেশ্বর, মোহাম্মদ নবী ও সিদ্ধার্থ কুল।

টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের ৯ বল আগেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে হায়দারাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে নয়টি চার ও এক ছক্কায় ৪৮ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন জনি বেয়ারস্টো।

চলতি আইপিএলে এক ম্যাচ খেলেই বাদ পড়ে যান সাকিব আল হাসান। হায়দরাবাদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন দলে ফেরায় দ্বিতীয় ম্যাচে বাদ পড়েন সাকিব।

চলতি আইপিএলে হায়দরাবাদের তৃতীয় ম্যাচে বিশ্রাম নেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরও দলে সুযোগ হয়নি সাকিবের। উইলিয়ামসনের পরিবর্তে খেলেন ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠান।

বাংলাদেশ সেরা অলরাউন্ডারকে ছাড়াই চলতি আইপিএলে এনিয়ে তৃতীয় ম্যাচ খেলছে হায়দরাবাদের দলটি। মূলত প্রথম ম্যাচে পরাজয়ের পর, টানা দুই ম্যাচে জয় পায় হায়দরাবাদ। উইনিং কম্বিনেশন না ভাঙার কারণে দলে সুযোগ হয়নি সাকিবের।

দিল্লি ক্যাপিটাল: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্রেয়াশ আয়ার, রিশব প্যান্ট, কলিন মুনরো, ক্রিস মরিস, রাহুল তিওয়াথি, অক্ষর প্যাটেল, কাগিসো রাবাদা, ইশান্ত শর্মা ও কুলদীপ যাদব।

হায়দরাবাদ: জনি বেয়ারস্ট্রো, ডেভিড ওয়ার্নার, বিজয় শঙ্কর, ইউসুফ পাঠান, মনশ পান্ডিয়া, দীপক হোডা, মোহাম্মদ নবি, রশিদ খান, ভুবেনেশ্বর কুমার, মন্দীপ শর্মা ও সিদ্ধার্থ কুল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.