আইপিএলে কোহলির রেকর্ড

আইপিএলে কোহলির রেকর্ড।

দুর্ভাগ্য বিরাট কোহলির। চলতি আইপিএলে এখনও জয়ের দেখা পায়নি তার নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়েও দলকে জয়ে ফেরাতে পারেননি। ২০৫ রানের পাহাড় গড়েও ব্যাটিং দানব আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ের কাছে হেরে যান বেঙ্গালুরু।
অধিনায়ক হিসেবে ব্যর্থ হলে ব্যাট হাতে রেকর্ড গড়েছেন কোহলি। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক এখন কোহলি। এত দিন এই রেকর্ডটি ছিল চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার সুরেশ রায়নার দখলে।
রায়নাকে পেছনে ফেলে দিয়ে শীর্ষে উঠে গেলেন কোহলি। শুক্রবার কলকাতার বিপক্ষে ৪৯ বলে ৮৪ রান করার পথে এই রেকর্ড গড়েন কোহলি। ১৬৮ ম্যাচ চারটি সেঞ্চুরি এবং ৩৫টি ফিফটির সাহায্যে ৩৮.১৩ গড়ে ৫ হাজার ১১০ রান করেন ভারতীয় এই অধিনায়ক।
কোহলির ঠিক পরেই আছেন সুরেশ রায়না। ১৮১ ম্যাচে এক সেঞ্চুরি এবং ৩৫টি ফিফটিতে ৩৪.১৩ গড়ে ৫ হাজার ৮৬ রান করেন রায়না। ১৭৭ ম্যাচে ৪ হাজার ৬০০ রান নিয়ে তৃতীয় পজিশনে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।
তবে উইকেট শিকারের দিক থেকে শীর্ষে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের শ্রীলংকান পেসার লাসিথ মালিঙ্গা। তার শিকার ১১৩ ম্যাচে ১৫৭ উইকেট। দ্বিতীয় পজিশনে থাকা ভারতীয় ক্রিকেটার অমিত মিশ্রর শিকার ১৩৮ ম্যাচে ১৪৯ উইকেট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.