আইপিএলে হেরে চলেছে দল, কোহলির মনোযোগ অন্যদিকে

আইপিএলে হেরে চলেছে দল, কোহলির মনোযোগ অন্যদিকে।

এবারের আইপিএলটা বড্ড বাজে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে টানা সব কটিতেই হেরেছে দল। হারের কারণ খুঁজে পাচ্ছেন না অধিনায়ক বিরাট কোহলি। তাই মনোযোগ দিয়েছেন অন্যদিকে।
বিরাট আর আনুশকা শর্মা যেন একে অপরের জন্য তৈরি। সুযোগ পেলেই শত ব্যস্ততার মাঝেও একে অপরকে সময় দেন তারা। নিজেদের প্রচণ্ড আটসাঁট শিডিউল থেকে সময় বের করে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও চলে যান।
আইপিএলের দ্বাদশ আসরে গ্যালারিতে দেখা যাচ্ছে না আনুশকাকে। তবে বিরাটের সঙ্গেই আছেন তিনি। অবশেষে তাদের ছবি প্রকাশ্যে এলো। এ জুটির একই সঙ্গে চিল আউট করা ছবি ভাইরাল হয়েছে।
তো এতদিন পর প্রকাশ্যে এলেন কেন তারা? কারণও চাউর হয়েছে। দল আছে হারের বৃত্তে। দায়টা কাঁধে নিতে হচ্ছে কোহলিকে। মনোবল তলানিতে ঠেকেছে। তাই মনোসংযোগ অন্যদিকে প্রবাহিত করতে প্রিয়তমা স্ত্রীকে নিয়ে আশপাশে ঘোরাঘুরি করছেন।
কোহলি জানিয়েছেন, আমরা দলের সঙ্গেই রয়েছি। অনেকের সঙ্গে পরিবার রয়েছে। মানসিক অবস্থা ভালো নয়। হারের কারণও খুঁজে পাচ্ছি না। একটু রিল্যাক্স দরকার। এখন থেকে শুধু উপভোগ করার জন্য মাঠে নামব আমরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.