রোনালদোর জুভেন্টাসকে আটকে দিল আয়াক্স।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আয়াক্সের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। জুভেন্টাসের একমাত্র গোলটি করেছেন রোনালদো। আয়াক্সের হয়ে গোল করেন ডেভিড নেরেস।
ম্যাচের এক মিনিটের ব্যবধান সব ওলট-পালট করে দিল। প্রথমার্ধের পুরোটা সময় গোলহীন ম্যাচে ৪৫তম মিনিটে গোলের দেখা পায় জুভেন্টাস। রোনালদোর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই গোল পরিশোধ করে জুভদের আনন্দে পানি ঢেলে দেয় আয়াক্স। দ্বিতীয়ার্ধে এরপর আর গোলের দেখা পায়নি কোনো দল। খেলা শেষ হয় কোনো ফলাফল ছাড়াই।
আয়াক্সের মাঠে জুভেন্টাস যখন জয়ের জন্য লড়ে যাচ্ছে ইংলিশরা আতিথ্য দিয়েছে স্প্যানিশ জায়ান্টদের। আয়াক্সের বিপক্ষে জুভেন্টাসের দশা হয়েছে ম্যানইউর মতোই। পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছে আয়াক্স। ম্যাচে বলের দখলে এগিয়ে ছিল স্বাগতিকেরাই। গোলমুখে শটও নিয়েছে বেশি আয়াক্স। তাদের ১৯টি শটের ৬টি ছিল লক্ষ্যে। তুরিনের ক্লাবের গোলমুখে শট ছিল ৭টি, যার মাত্র ১টি শট লক্ষ্য ঠিক রাখতে পেরেছিল রোনালদোরা।
চোট থেকে ফিরি প্রথমার্ধের ৪৫তম মিনিটে হেডে গোল করে দলকে এগিয়ে নেয় রোনালদো। পর্তুগীজ সেনার গোলের পরেও জয় পায়নি তাঁর দল। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই গোল পরিশোধ করে ডাচরা। ৪৬তম মিনিটে ডেভিড নেরেসের গোলে সমতায় ফেরে এক সময়কার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ী আয়াক্স।
৮২তম মিনিটে গোলের সুযোগ পায় জুভেন্টাস। ডগলাস কস্তার শট পোস্টে লেগে ফিরলে গোল বঞ্চিত হয় ইতালিয়ান জায়ান্টরা। এর আগে গোলের ভালো সুযোগ হাতছাড়া করে আয়াক্সও। শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি কোনো দলই।