সারা আলি খানের সঙ্গে জড়াচ্ছেন বিরাট কোহলি!

সারা আলি খানের সঙ্গে জড়াচ্ছেন বিরাট কোহলি!

একজন ক্রিকেট মাঠের হার্টথ্রব। ২২ গজে করেন রাজত্ব। আরেকজন বলিউডের উঠতি সেনসেশন। এবার এক বিন্দুতে মিলিত হচ্ছেন তারা। জুটি বাঁধছেন বিরাট কোহলি ও সারা আলি খান। তবে কোনো সিনেমায় নয়। একটি বিজ্ঞাপনী ব্র্যান্ডের প্রচারে একসঙ্গে ময়দানে নামছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, একটি জনপ্রিয় জুতা তৈরি সংস্থার বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে বিরাট-সারাকে। এতদিন সেটি করতেন আরেক বলি সুন্দরী দিশা পাটানি। তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় এবার প্রতিষ্ঠানটি বেছে নিয়েছে সারাকে। তার ফিটনেসের কাহিনী নতুন প্রজন্মকে উদ্ধুদ্ধ করবে বলেই এই সিদ্ধান্ত। প্রস্তাবটি লুফে নিয়েছেন সাইফকন্যা। কোহলিও সম্মতি জানিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন তারা।
চলমান আইপিএলটা মোটেও ভালো যাচ্ছে না কোহলির। টানা ছয় ম্যাচ হারার পর জয়ের দেখা পেয়েছে তার দল রয়্যাল চ্যলেঞ্জার্স বেঙ্গালুরু। সমালোচকরা অধিনায়কের নেতৃত্বগুণ নিয়েই প্রশ্ন তুলেছেন।
এরই মধ্যে বলিউড নবাব সাইফ আলি খানের মেয়ের সঙ্গে জুটি বাঁধার গুঞ্জন ছড়ালো। নেট দুনিয়ায় রীতিমতো বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছে। সমর্থকেরা সারার সঙ্গে কোহলির জোট বাঁধার খবরেও খোঁচা দিতেও ছাড়ছেন না। অনেকে বলছেন, দক্ষ নেতা হতে না পারলেও ভালো অভিনেতা হওয়ার চেষ্টা রয়েছে বিরাটের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.