‘মেসিই এবারের ব্যালন ডি’অর পাবে’

‘মেসিই এবারের ব্যালন ডি’অর পাবে’

জুভেন্তাস চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ায় ব্যালন ডি’অরের দৌঁড়েও পিছিয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্যদিকে বার্সেলোনার হয়ে সবগুলো লিগেই ছুটছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। যে কারণে ২০১৯ সালের ব্যালন ব্যালন ডি’অর নিশ্চিত ভাবেই মেসির হাতে উঠতে যাচ্ছে। এই কথা বলেছেন খোদ হোসে মরিনহো। ফুটবল বিশ্বে ‘দ্য স্পেশাল ওয়ান’ হিসেবে যার আকাশছোঁয়া খ্যাতি আছে।

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার কাছে রেড ডেভিলসের হার নিয়ে তিনি বলেন, ‘মেসি কোথায় কীভাবে খেলে বোঝাটা সহজ। কিন্তু একটা খাঁচা তৈরি করে ওকে আটকে রাখা কঠিন। প্রথম লেগে জোনাল মার্কিং করে মেসিকে শান্ত রাখার কাজটা খুব ভালো করেছিল। কিন্তু বারবার সেটা করা সম্ভব নয়। রক্ষণের সামনে রেখেছিল ফ্রেডকে। ঠিক যেখান থেকে মেসি উঠে আসে। কিন্তু মেসির সঙ্গে একজনের লড়াইয়ে ফল আসবে না। ওকে আটকাতে হলে অনেকে মিলে একটা প্রাচীর তৈরি করতে হয়। ম্যান ইউ সেটা পারেনি বা করার চেষ্টা করেনি।’

লিভারপুল-বার্সা ম্যাচে কী হবে জানতে চাওয়া হলে মরিনহোর মন্তব্য, ‘একটু হলেও বার্সা এগিয়ে থাকবে। তবে যে কারণে এগিয়ে থাকবে সেটা সামলে নিলে আমি বলব ম্যাচটা পঞ্চাশ-পঞ্চাশ। কারণ অবশ্যই মেসি। এই মৌসুমে মেসি অসম্ভব ভালো খেলছে। জুভেন্তাস আর ক্রিশ্চিয়ানো রোনালদো দৌড় থেকে ছিটকে যাওয়ায় ব্যালন ব্যালন ডি’অর পুরস্কার যে ওর জন্যই অপেক্ষা করছে; সেটা না বললেও চলে।’

উল্লেখ্য, চলতি মৌসুমে মেসি বার্সার হয়ে ৪২টি ম্যাচ খেলে ৪৫টি গোল করেছেন। সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন ২১টি গোল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.