যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে আগুনে পুড়ে চার শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে আগুনে পুড়ে চার শিশুর মৃত্যু।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে একটি আবাসিক ভবনে আগুন লেগে চার শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। বুধবার ম্যানহাটনের হারলেম সেকশনের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, অগ্নিকাণ্ডের ঘটনাটি কারো দ্বারা হয়েছে বলে মনে করছেন না তারা। এর সঠিক কারণও এখনো জানা যায়নি।
তবে ছয়জন নিহত হওয়ার খবর জানালেও অগ্নিকাণ্ডের ঘটনায় কতজন আহত হয়েছেন সে সম্পর্কে কিছু জানতে পারেনি তারা।

সিবিএস’র একজন সংবাদকর্মী ভবনটির পাশেই বসবাস করেন। তিনি অগ্নিকাণ্ডের ঘটনার একটি ভিডিও পোস্ট করেছে টুইটারে।

এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় এক শিক্ষার্থী নিহত এবং আরও সাত শিক্ষার্থী আহত হয়েছেন। দুই শিক্ষার্থী এলোপাতাড়ি গুলি ছুড়লে ওই হতাহতের ঘটনা ঘটে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.