কার্বন নিঃসরণ কমাতে উড়োজাহাজের জ্বালানির ওপর কর বাড়ানোর সিদ্ধান্ত।
কার্বন নিঃসরণ কমাতে বিমানের জ্বালানির ওপর কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান কমিশন।
এতে করে বাড়ছে বিমানের টিকিটের দাম। এ পদক্ষেপে কর্মসংস্থান বা অর্থনীতির ওপর কোন প্রভাব না পড়লেও ১১ শতাংশ কমবে কার্বন নিঃসরণ। ইউরোপিয়ান কমিশনের গবেষণা প্রতিবেদন বলছে, ইউরোপে বিমানের যে জ্বালানি বিক্রি হয়, তাতে কর আরোপ করলে বছরে দেড় কোটি মেট্রিক টন কার্বন নিঃসরণ কমবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১ হাজার লিটার জ্বালানিতে ৩শ’ ৩০ ইউরো করারোপ করলে টিকিটের দাম ১০ শতাংশ বেড়ে যাবে। কমে যাবে অন্তত ১১ শতাংশ যাত্রী। সেইসাথে কমবে ফ্লাইট সংখ্যাও। গেলো বছর ইউরোপে বিমানে ভ্রমণকারী যাত্রীর সংখ্যা ছিলো ২শ’ কোটিরও বেশি।