শঙ্কার মধ্যে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচ

শঙ্কার মধ্যে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচ।

কত না প্রতীক্ষা! অবশেষে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের জমজমাট আসর। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি ক্রিকেটের দুই জায়ান্ট- ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে।

তবে যে ম্যাচকে ঘিরে এত উত্তেজনা, সেটি মাঠে গড়াতে হতে পারে বিলম্ব। এমনকি পরিত্যক্তও হতে পারে। ওভালে অনুষ্ঠেয় ম্যাচটি পড়েছে বৃষ্টির শঙ্কায়।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের সময়টায় বৃষ্টি হতে পারে। স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত আকাশে মেঘ থাকবে বলেই জানা গেছে। দুপুরের দিকে রোদ উঠতে পারে। তবে বিকেলে বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে।

যদি বৃষ্টি বেশি হয়, তবে ম্যাচ পরিত্যক্ত হতে পারে। আর যদি কিছুটা সময় হয়ে থেমে যায়, তবে দেখা যেতে পারে কার্টেল ওভারের ম্যাচ। সেক্ষেত্রে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচের ফল বের করতে হবে।

বোঝাই যাচ্ছে, এবারের বিশ্বকাপে এই বৃষ্টি ভোগাবে বেশ। টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

আসলে ইংল্যান্ডে এখন বৃষ্টির মৌসুম। মে-জুনে প্রতি মাসের মধ্যে কমপক্ষে ১৫ দিন বৃষ্টির সম্ভাবনা থাকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.