বাংলাদেশের কাছে হার ভাবিয়ে তুলেছে ক্যালিসকে

বাংলাদেশের কাছে হার ভাবিয়ে তুলেছে ক্যালিসকে।

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হার মেনে নিতে পারছেন না দেশটির কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস। টাইগারদের কাছে প্রোটিয়াদের ২১ রানের এ পরাজয় ভাবিয়ে তুলেছে তাকে।
আইসিসির ওয়েবসাইটে লেখা ক্রিকেট বিশ্লেষণী এক কলামে এ উদ্বেগ প্রকাশ করেছেন ক্যালিস। এর একপর্যায়ে তিনি বলেন, আমরা ইংল্যান্ড ও ভারতের কাছে হেরেছি। এ নিয়ে আমি মোটেও চিন্তিত নই। ক্রিকেটবিশ্বে এখন দল দুটি সেরা। এতে অবাক হওয়ার কিছু নেই। দুশ্চিন্তার বিষয় হচ্ছে- বাংলাদেশের কাছেও হেরেছে দক্ষিণ আফ্রিকা। সত্যিকার অর্থেই তা উদ্বিগ্নতা তৈরি করে।
চলতি বিশ্বকাপটা যাচ্চেতাই যাচ্ছে দক্ষিণ আফ্রিকার। ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারতের বিপক্ষে হ্যাটট্রিক পরাজয়ে নাজুক অবস্থায় প্রোটিয়ারা। আসন্ন ম্যাচগুলোতে তাদের কাছে ভালো পারফরম্যান্স চান ক্যালিস।
আগামী ১০ জুন ওয়েস্ট ইন্ডিজ এবং ১৫ জুন আফগানিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে টিকে থাকতে দুটির মধ্যে অন্তত একটিতে জিততেই হবে ফাফ ডু প্লেসিস বাহিনীকে। অন্যথায় চোকার তকমা আরও পাকাপোক্ত হবে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.