‘ওয়াসিম-ওয়াকার থেকে প্রেরণা নিচ্ছি’
পাকিস্তানের দুই কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস থেকে প্রেরণা নিচ্ছেন ওয়াহাব রিয়াজ। এমনটি জানিয়েছেন পাকিস্তানের বর্তমান সময়ের অন্যতম সেরা এবং আলোচিত পেস বোলার ওয়াহাব।
বৃহস্পতিবার ইংল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপে ওয়াহাব রিয়াজ বলেন, আমি এখানে উইকেট পাচ্ছি এবং ওয়াসিম আকরামের কাছ থেকে অনুপ্রেরণা নিচ্ছি। শৈশবে আমি তার বোলিং দেখেছি এবং সারা জীবন তাকে আমার আদর্শ হিসেবে মনে করে আসছি। এছাড়া আমার সাবেক কোচ ওয়াকার ইউনুসও আমার আদর্শ। কাজেই এখানে তাদের কাছ থেকে প্রেরণা নিচ্ছি।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাজেভাবে পরাজয়ের পর বিশ্বকাপের হট ফেবারিট ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে ঘুরে দাঁড়ায় ওয়াহাব রিয়াজ। ইংলিশদের বিপক্ষে ৩৪৮ রান করার পরও পরাজয়ের শঙ্কায় পড়ে যায় ইংল্যান্ড। দলের কঠিন মুহূর্তে দুর্দান্ত বোলিং করে পাকিস্তানকে জয় উপহার দেন ওয়াহাব রিয়াজ।
জয়ের জন্য শেষ ৩৬ বলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৬৫ রান। হাতে ছিল ৫ উইকেট। এরপর ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমিরের গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ইংলিশরা।
ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় নিয়ে ওয়াহাব রিয়াজ বলেন, এটা আসলে ভাগ্যের ব্যাপার। আমি ম্যাচটি খুবই উপভোগ করছি। পাকিস্তান দলের জন্য আমিও প্রার্থনা করছি।
ওয়াহাব রিয়াজ আও বলেন, গত সপ্তাহে আমি ওয়াসিম আকরাম ও ওয়াকারের সঙ্গে দেখা করেছি। তারা আমাকে নির্ভয়ে খেলার পরামর্শ দিয়ছেন। ওয়াসিম আকরাম আমাকে বলেছেন, আমি দেখতে গ্রেট ক্রিকেটারদের মতো। তার এই কথা আমাকে ব্যাপক উৎসাহিত করেছে।
ওয়াহাব রিয়াজ এবং মোহাম্মদ আরিমকে বাদ রেখেই দল ঘোষণা করেছিল পাকিস্তান। কিন্তু বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ইংল্যান্ড সিরিজে বাজে পারফরম্যান্সের কারণে জুনায়েদ খান, ফাহিম আশরাফ ও আবিদ আলীকে বসিয়ে দলে ফেরানো হয়, ওয়াবাহ রিয়াজ ও মোহাম্মদ আমিরকে।
দল চূড়ান্তের শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ওয়াহাব রিয়াজ বলেন, যখন কোনো খেলোয়াড় দলে না থাকে তখন তার উৎসাহের প্রয়োজন হয়। কাজেই আমাকে পূর্ণ আত্মবিশ্বাসে ফিরে আসতে এই দুই গ্রেট বলার সহায়তা করেছেন।
সূত্র: ডন
