ডোনাল্ড ট্রাম্প-ম্যাক্রোঁর ‘বন্ধুত্বের প্রতীক’ সেই গাছটিও বাঁচেনি

ডোনাল্ড ট্রাম্প-ম্যাক্রোঁর ‘বন্ধুত্বের প্রতীক’ সেই গাছটিও বাঁচেনি।

বন্ধুত্বের নিদর্শন হিসেবে হোয়াইট হাউস প্রাঙ্গণে একটি ওক গাছ লাগিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

গত বছরের এপ্রিল সফরে গাছটি খুব ঘটা করে লাগিয়েছিলেন তারা। তাদের স্ত্রীরাও সেখানে উপস্থিত ছিলেন। এরপর ইরান ইস্যু থেকে শুরু করে জলবায়ু ও বাণিজ্য- বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সম্পর্কে বেশ অবনতি ঘটেছে। ট্রাম্প-ম্যাক্রোঁর ‘বন্ধুত্বের প্রতীক’ সেই গাছটিও শেষ পর্যন্ত বাঁচেনি। লাগানোর কিছুদিনের মধ্যেই গাছের চারাটি উধাও হয়ে যায়। সোমবার হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, লাগানোর কিছু দিনের মধ্যেই গাছটি মারা যায় এএফপি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.