‘আমরা আক্রমণাত্মক ক্রিকেটই খেলব’

‘আমরা আক্রমণাত্মক ক্রিকেটই খেলব’

সাম্প্রতিক পারফরম্যান্স, রেকর্ড-পরিসংখ্যানে ঢের এগিয়ে অস্ট্রেলিয়া। যোজন-যোজন পিছিয়ে থেকেই বুধবার টনটনে অজিদের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে নামছেন সরফরাজরা। ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নদের বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ তারা।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সরফরাজ বলেন, আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশি ম্যাচ জিতিনি। ইংল্যান্ডের বিপক্ষেও আমাদের জয় অনেক নয়। তবে শেষ পর্যন্ত আমরা ইংলিশদের হারিয়েছি। এতে মোমেন্টাম ফিরে পেয়েছি।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা আক্রমণাত্মক ক্রিকেটই খেলব। যেমনটি খেলেছি ইংল্যান্ডের বিপক্ষে।
আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপযাত্রা করে পাকিস্তান। পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখে তারা। তবে ভারতের বিপক্ষে হেরে কক্ষচ্যুত হয় ফিঞ্চ বাহিনী। কালকে যে তারা ঘুরে দাঁড়াতে চাইবে তা খুব ভালো করে জানা সরফরাজের।
তিনি বলেন, আমরা জানি, অস্ট্রেলিয়া কামব্যাক করতে চাইবে। ওয়ার্নার-স্মিথ ফের স্বরূপে ফিরেছে। আমরা আমাদের সব প্রতিপক্ষকে সম্মান করি। তাদের মোকাবেলায় আমরা প্রস্তুত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN