রাজধানীতে এক হাজার পাসপোর্টসহ ৬ মানব পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব

passরাজধানীর মালিবাগ ডিআইটি রোডে মাহবুব ট্র্যাভেলস এন্ড ট্যুরস নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার পাসপোর্টসহ নারী পাচারকারী চক্রের ৬ সদস্যকে; গ্রেফতার করেছে র;্যাব-৩। এসময় প্রতিষ্ঠানটির মালিক আহম্মেদুর রহমানকেও গ্রেফতার করা হয়। তবে তাদের নাম জানাতে পারেনি র;্যাব। খোদ রাজধানীতে দীর্ঘদিন ধরে এ চক্রটি মানব পাচার করে আসছিল। র;্যাব বলছে এরা আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র;্যাব জানতে পেরেছে মানব পাচার ও পাসপোর্ট তৈরীসহ বিভিন্ন অপরাধে এরা জড়িত। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে অভিযানটি পরিচালনা করে র;্যাব-৩ এর একটি আভিযানিক দল।র;্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র;্যাব অবিযান চালিয়ে পাচারকারী চক্রের এসব সদস্যদের গ্রেফতার করে। তিনি জানান, মাহবুব ট্র্যাভেলস নামক ওই প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে বিদেশে নারী পাঠানোর নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো এ চক্রটি। ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার সময় প্রায় ১ হাজার পাসপোর্ট ও; চারজন ভিকটিমকে; উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.