‘আমাদের জেতার কোনও অধিকারই ছিল না’

‘আমাদের জেতার কোনও অধিকারই ছিল না’

শ্রীলংকার বিপক্ষে পরাজয়ের পর ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান বলেন, জয়ের জন্য আমাদের বড় জুটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। বড় না হোক কয়েকটা মাঝারি মাপের জুটি হলেও এই ম্যাচ আমরা বের করে নিতে পারতাম।
শুক্রবার খেলা শেষে ইংল্যান্ড অধিনায়ক আরও বলেন, আমাদের দলের প্রত্যেতেই খুব ভালো ব্যাটিং করে থাকে। কিন্তু শ্রীলংকার বিপক্ষে সেটা হয়নি। তাছাড়া বড় জুটি গড়ার ক্ষমতা আমাদের প্রত্যেকের ছিল, পারিনি। যে কারণে ম্যাচটা আমরা হেরে গেছি।
ইএসপিএনক্রিকইনফোকে মরগান বলেন, আমরা আমাদের ভুলের কারণেই হেরেছি। জো রুট আর স্টোকস ভালোই খেলেছে। তাদের মতো অন্যরা খেলতে পারেনি। যে কারণে আমাদের জেতার কোনো অধিকারই ছিল না। শ্রীলংকা দারুণ ক্রিকেট খেলেই ম্যাচটা জিতে নিয়েছে।
তবে পরাজয়ে শঙ্কিত নন ইয়ন মরগান তিনি বলেন, হারলে আমরা সচরাচর দ্বিগুণ উদ্যমে ফিরে আসি। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা আমাদের স্বভাবসূলভ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেই ফিরে আসব।
প্রসঙ্গত, শুক্রবার ইংল্যান্ডের হেডিংলির লিডসে জফরা আর্চার ও মার্ক উডের গতির মুখে পড়ে ৯ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে শ্রীলংকা। টার্গেট তাড়া করতে নেমে লাসিথ মালিঙ্গার গতির মুখে পড়ে ৪৭ ওভারে ২১২ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৪৩ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মালিঙ্গ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.