‘ইম্পিচমেন্ট করলে আবারও নির্বাচনে জেতা সহজ হবে’

‘ইম্পিচমেন্ট করলে আবারও নির্বাচনে জেতা সহজ হবে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাকে বিরোধীদলীয় এমপিরা পার্লামেন্টে ইম্পিচমেন্ট করলে ২০২০ সালে পুনরায় নির্বাচিত হওয়ার পথ সুগম হবে।
রোববার একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ আশাবাদ ব্যক্ত করেন। খবর ডনের।
মার্কিন এনবিসি টিভি চ্যানেলের সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এ তাকে ইম্পিচমেন্ট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এতে বরং আমার বিজয় আরও সহজ হবে।’
এ সময় ট্রাম্প আরও বলেন, ২০১৬ সালে তার নির্বাচনী প্রচারাভিযান নিয়ে যে দীর্ঘ তদন্ত হয়েছে, তা অবৈধ বলে বর্ণনা করেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.