প্রযুক্তি মানুষের জীবনকে দ্রুত এগিয়ে নিয়েছে আবার অনেক সময় এই প্রযুক্তিই ক্ষতি বয়ে এনেছে’ কথাটি পুরোনো। তদুপরি কথাটি বলতে হল। কারণ এমনই একটি প্রযুক্তি আপনার হাতের মোবাইল ফোনটি নষ্ট করে দিতে পারে। তবে সতকর্তায় রক্ষা পাবে আপনার প্রয়োজনীয় মোবাইল ফোনটি।
আধুনিক স্মার্টফোনও রুখতে পারল না ‘বাগ’ বিপদ নামের এই ভাইরাসটি। একটি প্রোগামিং ভাইরাস (বাগ/bug) আই ফোনকে অকেজো করে ফেলছে। একটা এসএমএস খুললেই আই ফোন বিকল হয়ে যাচ্ছে। এসএমএস-টি আই ফোনে খুললে প্রথমে ফোন বন্ধ হয়ে যাচ্ছে, এরপরই বিকল হচ্ছে।
আই ফোন কর্তৃপক্ষ আরবি ভাষায় লেখা ও বেশ কিছু অদ্ভুত প্রতীক ব্যবহার করা এই বাগ নিয়ে রীতিমত চিন্তায় পড়ে গেছে।
নাইনটুফাইভম্যাক ডটকম নামের একটি ওয়েবসাইট জানিয়েছে, এই সমস্যা সমাধানের জন্য আই ফোন কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছেন।
অ্যাপেল আই ফোন নিউজ ব্লগ ম্যাক রিউমারস ডটকমে মঙ্গলবার রাতে প্রথমবার এই খবর প্রকাশিত হয়।
অ্যাপেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সফটওয়ার আপডেট করলে এই বাগ থেকে মুক্তি পাওয়া যাবে।
বাগ কী:
বাগ শব্দের অর্থ ছারপোকা। এর কাজ হচ্ছে উল্টাপাল্টা কিছু করে বিরক্ত করা (প্যান্টে ঢুকে যাওয়া, কামড় দেওয়া ইত্যাদি)। এই বাগ যখন প্যান্টে না ঢুকে মোবাইলে ঢুকে যায় তখন এটার নামের সামনে একটি বাড়তি পদ যোগ হয়, আর তা হল ‘সফটওয়ার বাগ’ (Software Bug)।
সফটওয়ার বাগ প্রোগ্রামিং ভুলত্রুটি সৃষ্টি করে। আর তখনই মোবাইল উল্টাপাল্টা কাজ করে।
