এনআরবি ব্যাংক ও বাংলাদেশ বিমানের মধ্যে চুক্তি

এনআরবি ব্যাংক ও বাংলাদেশ বিমানের মধ্যে চুক্তি।

গ্রাহকের সুবিধার্থে পারস্পরিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে এনআরবি ব্যাংক লিমিটেড ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গত ১৮ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়। চুক্তিতে সই করেন এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ড বিভাগের প্রধান মীর শফিকুল ইসলাম। বাংলাদেশ বিমানের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির বিক্রয় বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ সালাহউদ্দিন।

এই চুক্তির আওতায় এনআরবি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক বিজনেস ক্লাস টিকেটের উপর ২০ শতাংশ এবং অভ্যন্তরীণ টিকেটে ১০ শতাংশ মূল্য ছাড় পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মেহমুদ হোসেন এবং বিমানের অফিসার ইনচার্জ এএফএম আনিসুর রহমান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.