গাজীপুর : গাজীপুরের ডিগনিটি পোশাক কারখানার আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যে ভবনটির উপরের কয়েকটি তলা ধসে পড়েছে। পুরো ভবনটিই ধসে পড়ার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পুরো ভবনটি ধসে পড়ার আশঙ্কায় লোকদেরকে সরিয়ে নেওয়া হয়েছে।