নেইমার বাঁচালেন তার দলকে

নেইমার বাঁচালেন তার দলকে।

দলের সেরা তারকা তিনি। কিন্তু চোটের কারণে কোপা আমেরিকার মতো টুর্নামেন্টে একটি ম্যাচও খেলতে পারেননি। নেইমারকে ছাড়াই অবশ্য কোপা জিতেছে ব্রাজিল। তবে আজ (শনিবার) ভোরে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে এই ব্রাজিলই হারতে বসেছিল। বাঁচালেন তিন মাস পর মাঠে ফেরা নেইমার।

পিএসজি তারকার দ্বিতীয়ার্ধের গোলেই কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে অবশ্য শুরুতে এগিয়ে ছিল তারাই। তবে পরে দুই গোল করে এগিয়ে যায় কলম্বিয়া। শেষতক দলকে বাঁচান নেইমার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.