এমবাপে ইন, পগবা আউট

ইউরো বাছাইয়ে আইসল্যান্ড ও তুরস্কের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ফ্রান্স। ওই দুই ম্যাচের জন্য ফরাসি শিবির থেকে বাদ পড়েছেন পল পগবা। চোটের সঙ্গে ফর্মহীনতার জন্য জায়গা হারিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। তবে চোট কাটিয়ে এ দলে ফিরেছেন কিলিয়ান এমবাপে ও এনগোলো কঁতে।

আগামী ১১ অক্টোবর ইউরো বাছাইয়ে আইসল্যান্ডের ‍মাঠে আতিথ্য নেবে ফ্রান্স। এরপর ১৪ অক্টোবর ঘরের মাঠ স্তাদে দে ফ্রান্সে তারা মুখোমুখি হবে তুরস্কের। ‘এইচ’ গ্রুপে ৬ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে ফ্রান্স ও তুরস্ক।

ইউরো বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পগবা পায়ের সমস্যায় ভুগায় এ দলে জায়গা হয়নি তার। এজেড আলকমারের বিপক্ষে ইংলিশ ক্লাবটির ইউরোপা লিগের স্কোয়াডে নেই তিনি। যদিও সোমবার আর্সেনালের বিপক্ষে রেড ডেভিলদের ১-১ গোলের ড্রয়ের ম্যাচে খেলেছেন পগবা।

ফ্রান্স স্কোয়াড:

গোলরক্ষক: আলফোন্স আরিয়োলা, উগো লরি, স্তিভ মঁদঁদা; ডিফেন্ডার: লুকাস দিনিয়ে, লিও দুবোইস, লুকাস এর্নান্দেস, প্রিসনেল কিম্পেম্বে, ক্লিমেন্ত লংলে, বেনজামিন পাভার্দ, রাফায়েল ভারান, কার্ত জুমা;

মিডফিল্ডার: এনগোলো কঁতে, ব্লাইস মাতুইদি, তঁগি এনদোম্বেলে, মুসা সিসোকো, করেতিঁ তোলিসো;

ফরোয়ার্ড: উইসাম বেন ইয়েদের, কিংসলে কোমান, অভিয়ের জিরু, আন্তোয়ান গ্রিয়েজমান, জোনাথান ইকোন, থোমাস লিমার, কাইলিয়ান এমবাপে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.