বিপিএলের তারিখ বদলের কারণ দেখেন না নাজমুল হাসান পাপন

বিপিএলের তারিখ বদলের কারণ দেখেন না নাজমুল হাসান পাপন।

বিপিএল হবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই হবে। তাই আয়োজন নিয়ে সংশয় নেই আর। কিন্তু সময়টা নিয়েই আছে খানিক সংশয়।

বিপিএল আদৌ পূর্ব নির্ধারিত সময় মানে ৬ ডিসেম্বর শুরু হবে কিনা, তা নিয়ে খোদ আয়োজকদের মধ্যেই দু’রকম কথা শোনা যাচ্ছে। কদিন আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে আয়োজক কমিটির প্রধান শেখ সোহেল, সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এবং মাহবুব আানামের কথা শুনে মনে হয়েছিল ৭ থেকে ১০ দিন পিছিয়ে যেতে পারে বিপিএল।

তবে আজ মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বললেন অন্য কথা। আইসিসির সভা শেষে দেশে ফিরে পাপন পরিষ্কার জানিয়ে দিলেন, বিপিএলের তারিখ বদলের দরকার আছে বলে মনে করেন না তিনি। আর তিনি বিপিএল পেছানোর কোন কারণও দেখেন না।

পাপন বলেন, ‘মোটামুটি সবই ঠিক করা আছে। আমার মনে হয় আমি প্রথম দিন যেটি বলেছি সেটাই, আর কোনো পরিবর্তন নেই। এবার তিন স্পন্সর থাকবে, আমরা নিজেরা চালাবো, এসব যা যা বলেছিলাম সবই ঠিক আছে। দল যে ঠিক করবো এখানে লেগ স্পিনার একজনকে চাচ্ছি রাখতে। প্রথম দিনই বলে দিয়েছি। কাজেই এর মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আর আমি কোনো কারণ দেখি না বিপিএল শিফট হওয়ার। আমি এখন পর্যন্ত শিফট হওয়ার কারণ আছে বলে জানি না।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.