ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যনীতি বাতিল করলেন বিচারক

ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যনীতি বাতিল করলেন বিচারক।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের তৈরি স্বাস্থ্যনীতিকে সংবিধানবিরোধী জানিয়ে তা বাতিল করে দিয়েছেন এক মার্কিন ফেডারেল বিচারক।

বুধবার (৬ নভেম্বর) মার্কিন বার্তাসংস্থা ভয়েস অব আমেরিকা (ভিওএ) এ খবর জানিয়েছে।

ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতির আওতায় চিকিৎসকরা ধর্মীয় ও নৈতিকতার ভিত্তিতে গর্ভপাতসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রমকে প্রত্যাখ্যান করতে পারতেন।

বিচারক পল অ্যাঞ্জেলমায়ার জানান, এ নীতি সংবিধানবিরোধী এবং স্বেচ্ছাচারিতা ও খামখেয়ালী পূর্ণ। এর মাধ্যমে কিছু রোগী বৈষম্যের শিকার হবে।

ফেডারেল বিচারকের এ আদেশের পরিপ্রেক্ষিতে মার্কিন হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, তারা বিচারকের এ আদেশকে পর্যবেক্ষণ করছেন।

সমালোচকরা বলছেন, এর মাধ্যমে লিঙ্গ পরিবর্তনের রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন।

নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র জুড়ে এ আইনটি কার্যকর হওয়ার কথা ছিল। তবে, যুক্তরাষ্ট্রের ২৩টি প্রদেশে এ নীতি কার্যকরে বাধা দিতে আদালতে মামলা করে রেখেছেন বিরোধীরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.