যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলা, ২ শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলা, ২ শিক্ষার্থী নিহত।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। হামলায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা ৩৮ মিনিটে সান্তা ক্ল্যারিতায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন ছাত্র ও অপরজন ছাত্রী। ১৬ বছর বয়সী ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় একটি হাসপাতাল।

বিবিসির খবরে বলা হয়েছে, নিরাপত্তাকর্মীরা স্থানীয়দের বিদ্যালয়ের কক্ষ থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।



আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.