এয়ার এশিয়া এবার ঢাকা থেকে সাতটি আন্তর্জাতিক রুটে সর্বনিম্ন টাকায় টিকেট দেয়ার ঘোষণা দিয়েছে। নতুন এ প্যাকেজের নাম দেয়া হয়েছে ‘এয়ার এশিয়া স্প্রিং ধামাকা’। কর্তৃপক্ষ আশা করছে এই প্যাকেজ ঘোষণার ফলে এখন তাদের ‘নাও এভরি ওয়ান ক্যান ফ্লাই’ শ্লোগান বাস্তবায়ন আরও সহজ হবে।
এয়ার এশিয়ার এই নতুন প্যাকেজে ঢাকা অস্ট্রেলিয়া ঢাকা টিকেটের সর্বনিম্ন মূল্য শুরু হয়েছে ৬২ হাজার টাকা থেকে। একইভাবে ঢাকা চায়না ঢাকা ৪১ হাজার টাকা, ঢাকা ফিলিপাইন ঢাকা ৪৬ হাজার ৮শ’ টাকা, ঢাকা ইন্দোনেশিয়া ঢাকা ৪১ হাজার ২শ’ টাকা, ঢাকা সিঙ্গাপুর ঢাকা ৩৪ হাজার টাকা, ঢাকা ব্রুনাই ঢাকা ৩৮ হাজার ৬শ’ ৫০ টাকা এবং ঢাকা কুয়ালালামপুর ঢাকা ২২ হাজার ১শ’ ৬০ টাকা ধরা হয়েছে।
