১৮ কোটি টাকায় প্যাট কামিন্সকে ঘরে আনলো কেকেআর

১৮ কোটি টাকায় প্যাট কামিন্সকে ঘরে আনলো কেকেআর।

কলকাতায় আজ বৃহস্পতিবার বিকেলে বসেছে আইপিএলের জমজমাট নিলামের আসর। এবারে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কিনতে যেভাবে আইপিএলের ফ্রাঞ্চাইজিরা যেভাবে ঝাঁপিয়ে পড়ছেন তা রীতিমতো বিস্ময়ের।

কিন্তু কল্পনাকেও ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। ২ কোটি রুপি ছিল তার ভিত্তিমূল্য। সেই ২ কোটি রুপি থেকে নিলামযুদ্ধ শুরু হয় অস্ট্রেলিয়ান এই পেসারকে নিয়ে। শেষ পর্যন্ত প্যাট কামিন্সকে নিয়ে যুদ্ধ শেষ হয় ১৫.৫ কোটি রুপিতে।

কলকাতা নাইট রাইডার্স ১৫.৫ কোটি রুপিতে (১৮ কোটি ৫৩ লাখ টাকা) কিনে নেয় অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সকে। তাদের লড়াই করতে হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.