মেসিদের নতুন কোচ কিকে

মেসিদের নতুন কোচ কিকে।

বার্সেলোনার কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে এর্নেস্তো ভালভার্দেকে। ৬১ বছর বয়সী স্প্যানিশ কোচ কিকে সেতিয়েনকে নিয়োগ দেওয়া হয়েছে তার জায়গায়। সাবেক রিয়াল বেটিস কোচের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছে বার্সেলোনা। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোররাত ৪টায় বার্সেলোনার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
সেতিয়েনকে অবশ্য আনুষ্ঠানিকভাবেই পরিচয় করিয়ে দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে ক্লাব প্রেসিডেন্ট ও ডিরেক্টরসহ আগামীকাল সংবাদ সম্মেলনে হাজির করা হবে সেতিয়েনকে।

১৭ বছর পর প্রথমবারের মতো মৌসুমের মাঝপথে কোচ বরখাস্ত করল বার্সেলোনা। ২০০৩ সালে সবশেষ লুই ফন গালকে একই ভাগ্য বরণ করতে হয়েছিল।

এক বিবৃতিতে বার্সেলোনা বলেছে, ‘বার্সেলোনা এবং এর্নেস্তো ভালভার্দে পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এই ক্লাব ভালভার্দেকে তার পেশাদারিত্ব, তার দায়বদ্ধতা, ক্লাবের প্রতি নিজেকে উৎসর্গ করা এবং সব ধরনের ইতিবাচক মনোভাবের জন্য তাকে কৃতজ্ঞতা জানাচ্ছে। আমরা তাকে শুভকামনা জানাই, এবং ভবিষ্যতের সাফল্য কামনা করি।’

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয় বার্সেলোনা। গত দুই আসরে চ্যাম্পিয়ন লিগের নক আউট থেকে বিদায় নেওয়ায় বার্সার কোচ ভালভার্দের চেয়ার ভেঙে যায় বলে ধারণা করা হচ্ছে। যদিও চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা।

২০১৭ সালে অ্যাথলেটিক বিলবাও ছেড়ে ক্যাম্প ন্যু’র দায়িত্ব নেওয়ার পর গত মৌসুমে বার্সেলোনাকে দুটি কাপ ও লিগ শিরোপা এনে দিয়েছেন ভালভার্দে।

সূত্র: গোলডটকম

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.