শীর্ষে রিয়াল

শীর্ষে রিয়াল।

ক্যাসেমিরোর জোড়া লক্ষ্যভেদে সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে গোলশূন্য শেষ হয় প্রথমার্ধের খেলা। ৫৭ মিনিটে লুকা জোভিচের ফ্লিক থেকে রিয়ালকে লিড এনে দেন ক্যাসেমিরো।
৬৪ মিনিটে সেভিয়াকে সমতা ফিরিয়ে লস-ব্লাঙ্কোসদের চাপে ফেলেন ডি ইয়াং। ৬৯ মিনিটে লুকাস ভ্যাসকুয়েজের ক্রস থেকে রিয়ালকে পূর্ণ পয়েন্ট এনে দেন ক্যাসেমিরো।
এ জয়ে বার্সেলোনা থেকে তিন পয়েন্ট এগিয়ে গেলো জিদানের শিষ্যরা।
এদিকে এইবারের কাছে ধাক্কা খেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। এস্তাদিও মিউনিসিপাল দি ইপুরুয়াতে এস্তেবান বুর্গোস ও এদু এজপোসিতোর গোলে অ্যাতলেটিকোকে ২-০ গোলে হারিয়েছে এইবার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.