ফের ইনজুরিতে নেইমার।
ফ্রান্সের লিগ ওয়ান কাপে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে পিএসজি ও নান্টেস। ইনজুরি কারণে এ ম্যাচে খেলতে পারবেন না পিএসজির ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার জুনিয়র। নেইমারের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে পিএসজির মেডিক্যাল বিভাগ।
গত শনিবার মন্টপিলারের বিপক্ষে ৫-০ ব্যবধানে জেতে পিএসজি। সেই ম্যাচে মন্টপিলারের রাইটব্যাক আর্নড সকেট ট্যাকেল করলে পাঁজরে চোট পান ব্রাজিলিয়ান সুপারস্টার।
প্রথমার্ধের শেষ দিকে আঘাত পাওয়ার পর তাৎক্ষণিক চিকিৎসা নিতে হয় নেইমারকে। বিরতির সময় ম্যাচ অফিসিয়ালকেও নিজের চোট সম্পর্কে জানান নেইমার।ইনজুরি নিয়েই শেষ পর্যন্ত খেলা চালিয়ে যান। পরদিনই তার পাঁজরের পরীক্ষা করানো হয়। কিন্তু সোমবারের মেডিক্যাল রিপোর্ট সন্তোষজনক আসেনি। এ কারণে নেইমারকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে নারাজ পিএসজি’র ম্যানেজমেন্ট।
মন্টপিলারের বিপক্ষে জিতে লিগ ওয়ান কাপের শিরোপার আরও কাছাকাছি পিএসজি। পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল মারসিলের থেকে ১২ পয়েন্ট বেশি তাদের।
মন্টপিলারের বিপক্ষে গোল পেয়েছেন পাবলো সারাবিয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, কিলিয়ান এমবাপে ও লেভিন কুর্জা। ম্যাচে আত্মঘাতী গোল করেন মন্টপিলার ডিফেন্ডার ড্যানিয়েল কঙ্গরে।